১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

Posted by:

|

On:

|

[ad_1]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।

প্রার্থী তালিকা প্রকাশের আগে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্যই হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের সংগ্রামকে বেগবান করা।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের দাবিগুলোও জনগণের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, কেবল নির্বাচনে অংশ গ্রহণই আমাদের চুড়ান্ত লক্ষ্য নয়। দীর্ঘদিন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আবদ্ধ দেশবাসীকে গণতন্ত্রের সুবাতাসের স্বাদ দিতে আমরা এই প্রার্থী তালিকা প্রকাশ করলাম। মত-দ্বিমতের উর্ধ্বে উঠে গণতান্ত্রিক সব শক্তি যে নির্বাচনকে ঘিরে একটি সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারে সেটির পরীক্ষাই এবারের নির্বাচনে দেখা যাবে বলে আমার বিশ্বাস। 

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ হটিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরার প্রথম ধাপই হচ্ছে এই নির্বাচন। ফলে প্রথম ধাপ পার করে রাষ্ট্রের পুনর্গঠনে দলমত নির্বিশেষে এক হয়ে চুড়ান্ত ধাপে উন্নিত হবে এমনটাই আমরা বিশ্বাস করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেএসডির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়াসহ অন্যান্য নেতারা।

জেএসডির প্রার্থী তালিকা



[ad_2]

Source link

Posted by

in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *