হামজা বললেন, ‘দিন শেষে হতাশা রয়ে গেল’

Posted by:

|

On:

|

[ad_1]

ম্যাচ শেষ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মাঠেই দিতে হলো হামজা চৌধুরীর। প্রথম প্রশ্ন হংকং চায়নার কাই তাক স্টেডিয়াম নিয়ে। মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের প্রশ্ন হলো ম্যাচের ফল নিয়ে। তখন হতাশা ফুটে উঠল হামজার কণ্ঠে।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে হংকংকে ১-১ ড্রয়ে রুখে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে ম্যাট অরের পেনাল্টি গোলে পিছিয়ে পড়া দলকে শেষ দিকে সমতার স্বস্তি এনে দেন রাকিব হোসেন।

প্রতিপক্ষের মাঠে ড্রয়ের স্বস্তি থাকলেও বাছাইয়ে চার ম্যাচে এখনও জিততে না পারার হতাশা আড়াল করেননি হামজা। এর মধ্যে গ্যালারিতে আসা দুই দলের সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

“এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায় (দর্শকের ঠাসা গ্যালারি)। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে ভ্রমণ করে এসেছেন। আমাদের সামনে আবারও কিছু করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল (জয় না পাওয়ায়)।”

গ্যালারিতে স্বাগতিক হংকংয়ের সমর্থকদের লাল জার্সির স্রোত বয়েছে। স্টেডিয়ামের মান, গ্যালারির অবহ সবই মনে ধরেছে হামজার।

“দারুণ, একেবারে উঁচু মানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, কতটা দুর্দান্ত তারা।”

[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *